সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ফজলুল হককে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

তিনি বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার অসৎ উদ্দেশ্যেই অধ্যাপক ফজলুল হককে পুলিশ গ্রেফতার করেছে।

অবিলম্বে অধ্যাপক ফজলুল হকসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করা হয়।

এআই