জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সোমবার জাতীয় আইনজীবী ফেডারেশেনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, একটি শোষণমুক্ত প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার জন্য সিয়াম সাধনার মাস রমজান থেকেই শিক্ষা নিতে হবে। তিনি রমজানের শিক্ষা নিয়ে সকল স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে সবাইকে দেশসেবায় এগিয়ে আশার আহ্বান জানান।

জাতীয় আইনজীবী ফেডারেশনের আহ্বায়ক অ্যাডভোকেট শেখ মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, বার কাউন্সিলের সহ-সভাপতি আব্দুল বাছেত মজুমদার, জাতীয় পার্টি ও জাতীয় আইনজীবী ফেডারেশনের নেতারা ইফতার মাহফিলে অংশ নেন।

এমআর