উন্নত চিকিৎসার জন্য আগামী রোববার সিঙ্গাপুরে যাচ্ছেন সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের যে কোনো একটি ফ্লাইটে করে ঢাকা ছাড়বেন।
বিষয়টি টাইমনিউজকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাইরুল কবীর খান।
তিনি জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিকিৎসা নেয়ার কথা রয়েছে।
টানা ৬ মাস ৮ দিন কারাবন্দি থাকার পর গত ১৫ জুলাই জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি।
এমএইচ





