মঙ্গলবার (২৭ ডিসেম্বর) শোকবাণীতে তিনি বলেন, আবদুর রহমান খান বাংলাদেশ টাইমস, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, সাপ্তাহিক হলিউডেসহ দেশের বিভিন্ন সংবাদপত্রে কৃতিত্বের সঙ্গে সাংবাদিকতা করেছেন। সর্বশেষ তিনি রেডিও তেহরানের ঢাকা ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
১৯৮৩ সালে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রিধারী খান বাংলাদেশ টাইমস দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর প্রধান প্রতিবেদক ছিলেন।
বিগত বিএনপি সরকারের সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কবি আবদুর রহমান খান জাতীয় প্রেসক্লাবে কবিদের সংগঠন 'কবিতাপত্র'র সভাপতি ছিলেন। তিনি ছিলেন প্রতিবাদী, স্পষ্টবাদী ও নীতি নিষ্ঠ।
শোকবাণীতে তিনি আরো বলেন, তার ইন্তিকালে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার ভূমিকা অনস্বীকার্য।
তিনি আজীবন সত্য প্রতিষ্ঠায় সংগ্রাম করে গিয়েছেন। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এন





