বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা নিয়ে দলের আশঙ্কার কথা জানিয়ে শনিবার দুপুরে পুলিশের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

শনিবার বিএনপির সহ-দফতর স¤পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে

চিঠিতে বলা হয়েছে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পর আজ বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডন থেকে দেশে ফিরছেন।
চিঠিতে পুলিশ কমিশনার ঢাকা মহানগর, উপ-পুলিশ কমিশনার উত্তরা বিভাগ ও বিমান বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রয়োজনীয় নিরাপত্তা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এমএইচ