দলের সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান রোববার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সকল শাখার প্রতি আহবান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১১ ডিসেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিল, ১২ ডিসেম্বর দোয়া দিবস এবং ইয়াতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ।
বিবৃতিতে তিনি বলেন, ২০১৩ সালের ১২ ডিসেম্বর সরকার তাকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করেছে। শাহবাগে গণজাগরণ মঞ্চ গঠন করে তাদের দাবির প্রেক্ষিতে সরকার আইন সংশোধন করে আপীল বিভাগ মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেয়া করে।
তিনি বলেন, আব্দুল কাদের মোল্লা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন। কিন্তু তাকে হত্যা করার ৩৪৮ দিন পর রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এ রায়ে রিভিউ মেনটেনেবল বলে উল্লেখ করা হয় এবং ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন দায়ের করার সীমা নির্ধারণ করা হয়।
জামায়াত নেতা বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পূর্বে এবং সর্বোচ্চ আদালত কর্তৃক নির্ধারিত ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন দায়েরের আইনী সুযোগ না দিয়ে সরকার আবদুল কাদের মোল্লাকে হত্যা করে রাজনৈতিক কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। এ সরকারকে জনতার আদালতে এই নির্মম হত্যাকাণ্ডের জন্য একদিন জবাবদিহি করতে হবে।
জেএ





