যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ঈদের দিনে বিশেষ খাবার, ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয় ।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর এবং উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন উপহার সামগ্রী নিয়ে যান।
আশরাফুল আলম খোকন সাংবাদিকদের জানান, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিতেই প্রতি বছরের মতো এবারও উপহার সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা, ২৯ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর





