আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর নাইটেঙ্গেল মোড় থেকে মতিঝিল নটরডেম কলেজ পর্যন্ত এ মানববন্ধন পালিত হবে।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মৌখিক অনুমতি মিলেছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ৩০ আগস্ট সারাদেশে ২০ দলীয় জোটের পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে ওই দিন আওয়ামী লীগের অনুষ্ঠান থাকার অজুহাতে বিএনপিকে রাজধানীতে পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচির অনুমতি দেয়নি প্রশাসনের পক্ষ থেকে।

ঢাকা, এমএইচ, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম