শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষদূত হুসেইন মুহম্মদ এরশাদ।
সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এদিন বিকেল ৪টায় সোনারগাঁও উপজেলাধীন আমিন কোর্ট খেলার মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
এছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ঢাকা,২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





