জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে মৃতু্দণ্ড দেয়ায় উল্লাস করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মিছিল সমাবেশে নেতাকর্মীরা এ উল্লাস করছেন।
ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে আনীত ১৬টি অভিযোগের মধ্যে ৮টি (১,২,৩,৪,৬,৭,৮ ও ১৬) অভিযোগ প্রমাণিত হয়েছে। ২টি অভিযোগে তার সুপিরিয়র কমান্ড রেসপন্সবিলিটি সুস্পষ্ট।
মহানগর উত্তর দক্ষিণ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগসহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মী সমাবেত হয়ে ফাঁসির দাবিতে স্লোগান দেয়।
শ্রমিক লীগের সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ মাহবুবুল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া নাটোরের জনসভার তারিখ পরিবর্তন করে প্রমাণ করেছে তারা একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে রয়েছে। তারা পাকিস্তানের দালাল।
তিনি আরও বলেন, রায়ের পর জামায়াত হরতাল দিতে পারে এ আশংকায় খালেদা জিয়া জনসভার তারিখ পরিবর্তন করেছেন। বিএনপি সরকারের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে।
রায়ের খবর শোনার পরপরই নেতাকর্মীরা মিছিল নিয়ে চারদিকে ছড়িয়ে পরে এবং উল্লাস করতে থাকে।
কেএইচ





