জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার দুপুর ১২টায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি ও সার্বিক বিষয়াদি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএনপি।

এতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির গুলশান কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান।

ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই