বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন নাটোর জেলা জামায়াতের সাবেক আমীর নাটোর জেলার লালপুর উপজেলার  ফরিদপুর গ্রামের বাসিন্দা মাওলানা মকবুল আহমাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ০৪ অক্টোবর ২০১৬ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মরহুম মাওলনা মকবুল আহমাদ নাটোর জেলা জামায়াতের সাংগঠনিক কাজের উন্নতি ও অগ্রগতির জন্য অসামান্য অবদান রেখে গিয়েছেন। গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন সময়ের আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে গিয়েছেন।

তিনি মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

এআই