২০ দলের চলমান অনির্দিষ্টকালের অবরোধের ১৫তম দিনে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার ‍দুপুর ২টা ৩০ মিনিটে শিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রাকিব মাহমুদ সজলের নেতৃত্বে ঢাকা মহানগরী উত্তরের একটি মিছিল কুড়িল চৌরাস্তা থেকে বসুন্ধরা গেটের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দেয়।

এতে বিক্ষুব্ধ শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় বেশকিছু ককটেলের বিস্ফোরণের ঘটান ঘটে। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর সভাপতি আনিসুর রহমান বিশ্বাস, সেক্রেটারি তারিক হাসান, সাংগঠনিক সম্পাদক জামিল মাহমুদ, দপ্তর সম্পাদক আশিকুর রহমান আসিফ, প্রচার সম্পাদক জাকের হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক আজিজুল ইসলাম সজিবসহ মহানগরী ও স্থানীয় শিবির নেতাকর্মীরা।

জেআই