সিলেট মহানগর শিবিরের সাবেক সাধারণ সম্পাদনক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীমসহ চার জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে নগরীর মদিনা মার্কেট নোয়াপাড়া এলাকায় দেলোয়ারের বাসা থেকে তাদের আটক করা হয়।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক অন্য তিনজন হলেন- অ্যাডভোকেট রুবেল, রাজীব আহমদ ও মাওলানা সাব্বির আহমদ।
এদের মধ্যে রুবেল এবং রাজীব অ্যাডভোকেট দেলোয়ারের ছোট ভাই।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





