প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন গণভবনে যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে যুবলীগ চেয়ারম্যান পরশ ও নিখিলসহ যুবলীগের আট সদস্যের একটি প্রতিনিধি দল শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান যুবলীগের নব-নির্বাচিত চেয়ারম্যান-সাধারণ সম্পাদক।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবীলগের সাবেক সাধারণ সম্পাদক হারুণ-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন । প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু সাংবাদিকদের এ তথ্য জানান।

এএস