বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, এমকে আনোয়ারসহ ৫ নেতাকে হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের স্থগিত চেয়ে করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
রোববার সকালে প্রধান বিচারপতি মো.মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারপতিরা হলেন বিচারপতি এস কে(সুরেন্দ্র কুমার) সিনহা, বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা,বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। আসামীপক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব ইদ্দিন খোকন,ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ২, (টাইমনিউজবিডি.কম) // জিই//এসএইচ[/b]