খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর শ্যামলীর প্রধান সড়কে ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
মিছিলের নেতৃত্ব দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়।
বিএনপি-যুবদল ও ছাত্রদলের অর্ধশত নেতাকর্মী এ মিছিলে অংশ নেয়।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, তার নেতৃত্বেই দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে এই মিছিল করা হয়েছে।
স্থানীয় বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।
এসএম





