শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে মিছিলও বের করা হবে বলে জানিয়েছে দলটি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগরীর শীর্ষ নেতারা সমাবেশে অংশ নেবেন।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ দেলাওয়ার হোসেন জানিয়েছেন, নির্বাচনী অনিয়ম, সহিংসতা ও কারচুপির প্রতিবাদে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দলের দাবি, এসব ঘটনা গণতান্ত্রিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচনে ভোট গ্রহণের সময় জামায়াতের পক্ষ থেকে এসব অভিযোগ উঠেছে।
এস