৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। এ উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা।
শনিবার সকাল ১০টা থেকে শ্রদ্ধা জানাতে রাজধানীর সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্যানে জড়ো হতে শুরু করেন নেতা-কর্মীরা।
প্রথমে বিএনপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধূরী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দীন খোকন, এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এসময় দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, আব্দুল লতিফ জনি, শামীমুর রহামান শামীম শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া আরও শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী পেশাজীবী দল, ছাত্রদল, তাঁতী দল, জাসাসসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এমএইচ





