বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান জানাতে সোমবার রাতে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে বিএনপি।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। এতে বেগম খালেদা জিয়া ব্রিফিং করতে পারেন বলে জানা গেছে।

এর আগে, বিকেল ৪টার পর থেকে একে একে স্থায়ী কমিটির ছয় সদস্য গুলশানের ওই কার্যালয়ে আসেন। প্রথমে সেখানে আসেন হান্নান শাহ ও লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। এর পরে আসেন আর এ গনি, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান ও সারোয়ারী রহমান।

জেআই