মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারী জনাব ফারুক আহমদ জনাব বাদশা মিয়াকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতারে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ।
আজ ৮ জানুয়ারী এক বিবৃতির মাধ্যমে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, সরকার সারা দেশেই অব্যাহতভাবে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে পাঠাচ্ছে। স্বৈরশাসন পাকা-পোক্ত করার হীন উদ্দেশ্যেই সরকার বিনা কারনে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের উপর জুলুম-নির্যাতন চালাচ্ছে।
জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতারের মাধ্যমে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হচ্ছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।
অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কদমতলী পূর্ব থানার উদ্যোগে দরিদ্র ও শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আব্দুস সবুর ফকির বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতাকেন্দ্রীক নয় বরং আদর্শিক রাজনীতির চর্চা করেন। দেশ ও জাতির যে কোন ক্রান্তিকালে জামায়াতে ইসলামী সীমিত সমর্থ নিয়ে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।
সে কল্যাণকামীতার অংশ হিসাবেই আজ আমরা শীতার্থ ও দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। নাগরিকের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের হলেও সরকারের দায়িত্বহীনতার কারণেই মানুষ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত।
তাই গণমানুষের সকল সমস্যা সমাধানে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার কোন বিকল্প নেই। তিনি শীতার্থ ও দুর্গত মানুষের সাহায্যে বিত্তবান, দাতাসংস্থা ও সরকারের প্রতি আহবান জানান।
এসএইচ





