একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকে আজ বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
বুধবার দুপুরে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ হরতাল ঘোষণা করেন।
হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে আজ (বৃহস্পতিবার) সকাল থোক মিছিল করেছে জামায়াত। রাজধানীর বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য তুলে ধরা হলো:
ধানমন্ডি জোন:
হরতালের সমর্থনে সকাল ৭টায় রাজধানীর রায়ের বাজার মইন রোডে জামায়াতে ইসলামীর মহানগরী কর্মপরিষদ সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসাইনের নেতৃত্বে মিছিল করে দলটি। মিছিলে উপস্থিত ছিলেন, মহানগরী শুরা সদস্য শেখ শরিফ উদ্দিন আহমেদ, এড. জসিম উদ্দিন তালুকদার, হাজারিবাগ আমীর আব্দুল বারি আকন্দ, ধানমন্ডি সেক্রেটারি মোহাম্মদ আলী, হাজারীবাগ সেক্রটারি আব্দুর রহমান, জামায়াত নেতা মামুনুল হক, আবু নাইম, সাইফুল ইসলাম, ছাত্র নেতা- রাজিব, মিঝান, আব্দুল্লাহ আল মামুন, সাকিব, রবিউল প্রমুখ।
গুলশান জোন:
সকাল ৭টায় ভাটারা এলাকায় দলটির গুলশান থানা সেক্রেটারি জিল্লুর রহমান নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন বাড্ডা থানা সেক্রেটারি কুতুবউদ্দীন ও ভাটারা থানার সেক্রেটারিসহ শিবিরের মহানগরী নেতা জামিলসহ স্থানীয় নেতা-কর্মীরা।
রমনা জোন:
একই দাবিতে ভোর ৬টা থেকে রাজধানীর মগবাজার চৌরাস্তা, রেলগেট, ওয়্যারলেস, নয়াটোলা এলাকায় পিকেটিং ও সকাল ৮.১৫টায় মগবাজার রেলগেট এলাকায় মিছিল করেছে জামায়াত রমনা থানার কর্মীরা।
সংগঠনের ঢাকা মহানগরীর মজলিসে শুরার সদস্য ড. আহসান হাবিবের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন-রমনা থানা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এম. ইউ. আলী, আতাউর রহমান সরকার, জামায়াত নেতা মাহবুবুর রহমান, আশরাফুল ইসলাম, শিবির নেতা শরীফুল ইসলাম ও রেদওয়ান উল্লাহ প্রমুখ।
উত্তরা জোন:
সকাল ৭ টায় জামায়াতে ইসলামী উত্তরা জোনের উদ্যেগে উত্তরা মেইন রোডে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দলটির বিমানবন্দর থানা সেক্রেটারি মোঃ ইব্রাহিম খলিল, জামায়াত নেতা আবুল হাসেম, সামিম হোসেন, শাহদাত হোসেন, ইন্জিঃ রুহুল হক ও শিবিরের থানা সেক্রেটারি আব্দুল লতিফ।
এছাড়াও বংশাল, কুড়িল ফ্লাইওভার, যাত্রাবাড়ী এলাকায় মিছিলের খবর পাওয়া গেছে।
এআই, কেবি





