দশম সংসদ নির্বাচনের ট্রেন ফেল করে ফেলু এখন কাদেঁ। গোলাপী এখন কোথায়? গোলাপী এখন উপজেলা নির্বাচনের ট্রেনে।
শনিবার বিকালে রাজশাহীর সারদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় তিনি এসব কথা বলেন।
গত নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ায় রাজশাহীর জনগনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এসময় তার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের বিষয় স্মরণ করে বলেন, যাদের বাবা মা সন্তানদের পড়া-লেখার খরচ চালাতে পারবেনা তাদের পড়া-লেখার খরচ চালানোর দায়িত্ব আওয়ামী লীগ সরকারের।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের ট্রেন মিস করে ভুল করেছে। তাদের ভুল বুঝতে পেরে এখন উপজেলা নির্বাচনের ট্রেনে ওঠেছে।
চিকিৎসা সেবার বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রে ২৮ প্রকারের ঔষধ বিনামূল্যে দিচ্ছে সরকার। এ সেবায় আরও উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন তিনি।
ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, যে সব জায়গায় বিদ্যুতের গ্রিডলাইন নেই সেসব জায়গায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ পৌছে দেয়া হবে। গ্রাম আর শহরের পার্থক্য দূর করার জন্য গ্রামের উন্নয়নের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, গ্রামের জীবনযাত্রার মান উন্নয়নের ব্যাবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর