গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী ও পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা জামায়াতের সেক্রেটারী লুৎফর রহমানসহ ৫ জন কর্মী, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় জামায়াত নেতা জনাব রেজাউল করিমকে ৪ সেপ্টেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
আজ শনিবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ নিন্দা জানান।
তিনি বলেন, রাজনৈতকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই সরকার তাদের গ্রেফতার করে কষ্ট দিচ্ছে। অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু ও জনাব রেজাউল করিম জনগণের নির্বাচিত প্রতিনিধি।
তাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের সেবা থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই তাদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। সরকারের জুলুম-নির্যাতন থেকে জনগণের প্রতিনিধিগণও রেহাই পাচ্ছেন না।
তাদের গ্রেফতার করার মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই প্রকাশিত হয়েছে। সরকারের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।
অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামী লেবু ও জনাব লুৎফর রহমানসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
এসএইচ





