ভোলার চরফ্যাশনের কুলছুমবাগ এলাকা থেকে উপজেলা তরুন লীগ সভাপতি মো. ইউছুফকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, তরুন লীগ সভাপতি মো. ইউছুফের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী বৃহস্পতিবার ইফতারের পূর্বে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসার ঝাড়ুদার চঞ্চল মালাকারের কাছ থেকে মাদরাসার একটি কক্ষের চাবি চায়। চাবি দিতে অপারগতা প্রকাশ করলে ঝাড়ুদারকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বৃহস্পতিবার রাতেই চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় চঞ্চল মালাকার শুক্রবার চরফ্যাশন থানায় মামলা দায়ের করলে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আবুল বাশারের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।

তিনি জানান, তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। আদালতে হাজির করার ব্যবস্থা করা হচ্ছে।

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ