বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাংবাদিক আব্দুল কাদের মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে  জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।

বৃহস্পতিবার সকাল ৮টায় যমুনা ফিউচার পার্কের থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সভাপতি মু. সেলিম উদ্দিন।

সমাবেশে মু. সেলিম উদ্দিন বলেন,আবদুল কাদের মোল্লাকে পর্যাপ্ত আইনী সুবিধা না দিয়ে তরিঘড়ি ফাঁসির দণ্ড কার্যকর করে তাকে হত্যা করা হয়েছে। এই সরকারি হত্যাকাণ্ডের বিরুদ্ধে গোটা জাতি রুখে দাড়াবে।

তিনি সরকারে প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, কামরুজ্জামান সাহেবের ব্যাপারে কোনো তরিঘড়ি চলবে। তাকে সব আইনী সুযোগ দিতে হবে।

জালিম সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলে জামায়াত নেতৃবৃন্দকে মুক্ত করা হবে বলেও জানান সাবেক এই ছাত্রশিবির নেতা ।

মিছিলে আরও উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও রমনা থানা জামায়াতের আমীর ড. রেজাউল করিম,উত্তরা থানা জামায়াত আমীর, ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য অধ্যাপক আ জ ম কামাল উদ্দীন, সালাহউদ্দীন, শিবির নেতা আনিছুর রহমান বিশ্বাস, তারিক হাসানসহ মহানগর জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা।

এছাড়া রাজধানীর মিরপুর, রামপুরা ও গুলিস্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।

জেআই/ইআর