বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় করা মামলায় রিমান্ড ও জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
সে সঙ্গে তিনদিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।
রাজধানীর বারিধারা আবাসিক এলাকা থেকে গত ৩০ জানুয়ারি রিজভীকে গ্রেপ্তার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। অন্যদিকে, ১১ জানুয়ারি গ্রেপ্তার করা হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে। রাজধানীর মিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানার পুলিশ।
এমএইচ





