সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সালের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।
আজ শুক্রবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ শোকবাণী প্রদান করেন।
তিনি বলেন, তিনি দীর্ঘ প্রায় চল্লিশ বছর পর্যন্ত সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার ইন্তেকালে মুসলিম উম্মাহ্ একজন দক্ষ নেতাকে হারালো। মুসলিম উম্মাহ্সহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে অতি উচ্চ মর্যাদা প্রদান করুন।
আমি মরহুমের শোক সন্তপ্ত পরিবার-পরিজন এবং সৌদি সরকার, রাজ পরিবার ও সৌদী আরবের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
এসএইচ





