বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেছেন, আদর্শের সামনে টিকতে না পেরে বাতিল শক্তি এখন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিরুদ্ধে কুটকৌশল এবং ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

সুতরাং ছাত্রশিবিরের দায়িত্বশীলদের অসীম ধৈর্য্য ও সাহসিকতার সাথে অপশক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

তিনি আজ ছাত্রশিবির চাঁদপুর শহর ও জেলা আয়োজিত থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেন।

সেক্রেটারী জেনারেল বলেন, দেশ ও ইসলামের বিরুদ্ধে অবস্থানের কারণে অবৈধ সরকার পুরোপুরি গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই জনতার সামনে দাঁড়ানোর সাহস তারা হারিয়ে ফেলেছে।

কিন্তু দেশ-বিদেশী অপশক্তি ও নাস্তিকদের সাথে নিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিরুদ্ধে সর্বগ্রাসী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আদর্শের রাজনীতির কাছে পরাজিত হয়ে কাপুরুষাচিত ভাবে একদিকে রাষ্ট্রীয় শক্তিকে অপব্যবহার করে বিচারের নামে অবিচার, হত্যা, গুম, গ্রেপ্তার, নির্যাতন করছে।

অন্যদিকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নিত্য নতুন নাটক সাজিয়ে অপপ্রচার করছে। একই সাথে চলছে উস্কানীমূলক অপতৎপরতা।

 

তিনি থানা দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, অপশক্তির অবিচার জুলুম, নির্যাতন, অপপ্রচার ও উস্কানী সব কিছুর উদ্দেশ্য একটাই। আর তা হল বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে নির্মূল করা।

কিন্তু জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নিয়মতান্ত্রিক দৃঢ় আন্দোলন তাদের এ অপকৌশল ভেস্তে দিয়েছে। মনে রাখতে হবে অপশক্তির দেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র যেমন বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবেনা তেমনি তাদের কোন ফাঁদেও পা দেয়া যাবেনা।

সুতরাং দায়িত্বশীলদের অসীম ধৈর্য ও সাহসিকতার সাথে বাতিলের মোকাবেলা করতে হবে। এক্ষেত্রে আমাদের পুঁজি হবে মহান আল্লার উপর অবিচল আস্থা।        

এসএইচ