সাতক্ষীরায় মাসিক রিপোর্টিং বৈঠক চলাকালে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে শহর শিবিরের সেক্রেটারী আমিনুর রহমানকে গুলি করে হত্যা ও বেপরোয়া গুলি চালিয়ে শহর সভাপতি আবু তালেবসহ ১০ নেতাকে আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।
গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, সাতক্ষীরায় রোববার ছাত্রশিবিরের নিয়মিত রিপোর্টিং বৈঠক চলাকালে পুলিশ যেভাবে ন্যাক্কারজনকভাবে অতর্কিত হামলা চালিয়ে ঠাণ্ডা মাথায় গুলি করে শিবির নেতা আমিনুর রহমানকে হত্যা করেছে, তা দেশব্যাপী চলমান রাষ্ট্রীয় সন্ত্রাসকেই প্রমাণিত করে। আমিনুর রহমানকে হত্যা করার পাশাপাশি পুলিশ বেপরোয়া গুলি করে শহর শিবির সভাপতি আবু তালেবসহ দশ নেতাকে গুলিবিদ্ধ করেছে। সাতক্ষীরায় এই বর্বর আচরণ সারাদেশের ছাত্রসমাজকে বিক্ষুব্ধ করেছে।
নেতৃবৃন্দ আরো বলেন, ছাত্রশিবির যখন শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্মসূচি পালন করে চলছে, তখন সরকারের এমন বর্বর আচরণ গোটা দেশবাসীকে বিস্মিত করেছে।
ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই
রাজনীতি
মেধাবী ছাত্রদের হত্যা করে পার পাওয়া যাবে না- শিবির
সাতক্ষীরায় মাসিক রিপোর্টিং বৈঠক চলাকালে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে শহর শিবিরের সেক্রেটারী আমিনুর রহমানকে গুলি করে হত্যা ও বেপরোয়া গুলি চালিয়ে শহর সভাপতি





