ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় নেত্রকোনা-১ আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য ছবি বিশ্বাসের গাড়িতেও আগুন দেয়া হয়। গাড়ির নম্বর – ঢাকা মেট্রো চ -১৫৬১৯৩।

অগ্নিসংযোগের সময় এমপি ছবি বিশ্বাস গাড়িতেই ছিলেন। এ ঘটনায় তিনি আহত হয়েছেন। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনা নিশ্চিত করেছেন ছবি বিশ্বাসের গাড়িচালক হাসনাইন। তিনিও আহত হয়ে ঢামেকে ভর্তি হয়েছেন।

কেএইচ