বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীকাল গাজীপুরে জনসভা হবেই এবং বিএনপি সেখানে যাবে।
শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে জনসভা বিষয়ে এসব কথা সাফ জানিয়ে দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকারের দায়িত্ব বিরোধী দলকে সভা সমাবেশের সুযোগ করে দেয়া কিন্তু তা না করে সরকারের ছত্রছায়ায় ছাত্রলীগ একটি সমাবশে ডেকে নৈরাজ্য সুষ্টি করছে।
তিনিবলেন, গাজীপুরে বিএনপির সমাবেশের অনুমতি দেয়া হয়েছিল। প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন বলেছে আপনারা সমাবেশ করেন অসুবিধা নেই। তারপরও সরকার ছাত্রলীগ দিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার অবৈধ ও অনৈতিকভাবে ক্ষমতায় বসে আছে। তারা প্রহসনের নির্বাচন করেছে যা দেশে ও বিদেশে কোথাওগ্রহণযোগ্য হয় নাই। তারা গণতন্ত্রের সব পথ বন্ধ করে দিয়ে সংকট আরো ঘনীভূত করেছে। এ সংকট দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
বিএনপির এই মূখপাত্র বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সরাসরি মিথ্যা বক্তব্য দিয়েছেন। এতেই বুঝা যায় দেশের আইনের শাসন কোথায় গিয়েছে। বকশীবাজারে ছাত্রলীগ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে তা দেশের মানুষ দেখেছে। পত্রপত্রিকায় ছাত্রলীগ নেতাদের নামসহ ছবি এসেছে। অথচ প্রতিমন্ত্রী বললেন হামলায় জড়িতরা ছাত্রলীগের কেউ না।
সংবাদ সম্মেলনে আরওউপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, সুন্দরবন পরিবেশ রক্ষা আন্দোলনের আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, খুলনার সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বাগেরহাট জেলা সভাপতি আবদুস সালাম ও খুলনা জেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মনা।
এমএইচ/কেএইচ





