রাজধানীর খীলগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আলাউদ্দিন সোহেলকে গ্রেফতারের প্রতিবাদে তারা এ মিছিলিটি বের করে।

কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক রাশেদুল হাসান রানার নেতৃত্বে শুক্রবার সকাল ১০ টায় রাজধানীর খীলগাঁও থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এসময় মিচিলে আরও উপস্থিত ছিলেন, মাহানগরী পূর্বের সেক্রেটারি সিয়াম রেজা, সাংগঠনিক সম্পাদক এস আর মিঠুসহ মহানগর নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বার মধ্য রাতে শিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আলাউদ্দিন সোহেলকে ডিবি পুলিশ পরিচয়ে গ্রেপ্তার করা হয়। কিন্তু শুক্রবার পর্যন্ত কোর্টে উঠানো হয়নি এর প্রতিবাদে ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির।

এমআর