যুক্তরাষ্ট্র যাওয়ার পথে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।
শনিবার ভোর পৌনে ৫টার দিকে তাকে আটক করা হয়।
ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী হাবিবের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, হাবিব যুক্তরাষ্ট্রের নাগরিক।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





