বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্রের প্রতিবাদ, 'অবৈধ' সরকারের পদত্যাগ, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে টানা অবরোধ ও হরতালের সমর্থনে আজ বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে মিছিল ও পিকেটিংয়ের ঘটনা ঘটেছে।
বিএনপি-জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
ঢাবিতে ছাত্রদলের মিছিল:
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অনির্দষ্টকালের অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীর মিনার এলাকায় তারা মিছিল করে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, মিছিলটি মোকারম ভবনের গেট থেকে শুরু হয়ে শহীদ মিনারের কাছে গেলে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। জানা গেছে, এতে ছাত্রদলের মহসিন হলের কর্মী ইউসুফ আহত হয় এবং ছাত্রদল কর্মী আসাদ আহত অবস্থায় গ্রেপ্তার হয়।
বাড্ডায় শিবিরের মিছিল-পিকেটিং:
বৃহস্পতিবার সকাল ৮টায় মহানগরী সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে উত্তর বাড্ডা এলাকায় এই মিছিল করে স্থানীয় শিবির নেতাকর্মীরা।
মিছিলশেষে বিক্ষুব্ধ শিবিরকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ ও পিকেটিং এর চেষ্টাও চালায়। এসময় রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধে হয়ে যায়।
মতিঝিলে জামায়াতের মিছিল:
আজ সকাল ৭.৪৫ মিনিটে রাজধানীর মতিঝিল কালবার্ড রোড়ে গণ মিছিল করেছে জামায়াতে ইসলামী মতিঝিল থানা। মিছিলে নেতৃত্ব দেয় ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য, জামায়াতে ইসলামী মতিঝিল থানা আমির কামাল হোসেনের।
মগবাজারে ২০ দলের মিছিল:
হরতালের সমর্থনে রাজধানীর মগবাজারে বিক্ষোভ করেছে ২০ দলীয় ঐক্যজোট ৫৪ ও ৫৫ নং ওয়ার্ড।বৃহস্পতিবার সকালে জামায়াতের রমনা থানা সেক্রেটারী এম জে রহমানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি চৌ-রাস্তা থেকে শুরু হয়ে রেলগেইটে এসে সমাবেশে এসে মিলিত হয়।
ময়মনসিংহে শহর জামায়াতের মিছিল:
আজ বৃহস্পতবিার সকাল ৯ টায় শহর জামায়াতরে কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদারের নেতৃত্বে শহরের শ্যামাচরণ রায় রোডের মুসলিম ইন্সটিটিউট এর সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবশেরে মাধ্যমে শেষ হয়।
খুলনায় শিবিরের মিছিল:
বৃহস্পতিবার সকালে নগরীর বাবু খান ও সাউথ সেন্ট্রাল রোডে মিছিল এ বের করা হয়। ছাত্রশিবির নেতা সিদ্দিক আহমেদের নেতৃত্বে মিছিলটি হয়।
অপর দিকে সকাল সাতটায় নগরীর খালিশপুরে হরতালের সমর্থনে মিছিল বের করে খালিশপুর ও পলিটেশনিক কলেজ শিবিরের নেতৃবৃন্দ।
নোয়াখালীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: আহত ১০:
অবরোধ-হরতালের পক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করে ২০ দলীয় জোট নেতা-কর্মীরা। এসময় আওয়ামী লীগের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
নোয়াখালীর সেনবাগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেনবাগ বাজারের বিভিন্ন স্থানে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, পৌর জামায়াতের সেক্রেটারী আনোয়ারুল আজিম সোহেল ও জামায়াত কর্মী আব্দুল ওহাব। আহতরা হচ্ছেন- পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক সবুজসহ আরো ৭ জন।
বরিশালে বিএনপির গণমিছিলে পুলিশের বাধা:
বৃহস্পতিবার বেলা ১০টায় নগরীর নাজির মহল্লা থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করলে জেলখানার মোড়ে বাধা দেয় পুলিশ। পরে জেলা ও মহানগরের নেতাকর্মী সেখানে পুলিশ প্রহরায় এক সংক্ষিপ্ত সভা করে।
কুমিল্লায় ২০ দলীয় জোটের গণমিছিল:
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর কান্দিরপারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় এর সামনে থেকে মিছিল বের করে কুমিল্লা মহানগর ২০ দলীয় জোট।
কুষ্টিয়ায় হরতালের সমর্থনে শিবিরের মিছিল:
বৃহস্পতিবার সকাল ৭ টায় কুষ্টিয়া শহর শিবিরের অফিস সম্পাদক আব্দুল্লাহ খানের নেতৃত্বে শহরের বড় বাজারে মিছিল ও পিকেটিং করে নেতাকর্মীরা।মিছিলটি বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার রেলগেটে এসে শেষ হয়।
হরতালের সমর্থনে গাজীপুর শিবিরের মিছিল:
২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি ৪৮ ঘন্টা হরতালের ২য় দিনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।
গাজীপুর মহানগরীর প্রচার সম্পাদক হাসান মেহরাবের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনশিংহ মহাসড়কে হয়।
জেএ/ইআর





