তিনি ২ পুত্র ও ৬ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় ৪৮/১ পুরানা পল্টনস্থ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত অফিসের সামনে প্রথম এবং রাত ১১টায় চাঁপাইনবাবগঞ্জের গোবিন্দপুরে দাপাড়ি গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে দাফন করা হবে ইনশাআল্লাহ।
শুক্রবার (১৬ আগস্ট ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ শোক বানী প্রকাশ করেন।
শোকবাণীতে তিনি বলেন, আনোয়ারা বেগম আল্লাহর পথে নিবেদিত প্রাণ একজন গুণী ও পরহেযগার মহিলা ছিলেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
প্রেসবিজ্ঞপ্তি//এমএইচ





