সারাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায় সরকারকেই নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া।
রোববার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে লক্ষীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া আরো বলেন, সারাদেশে বিরোধীমতের নেতা-কর্মীদের আইন-শৃঙ্খলা বাহিনী আটক করার কিছুক্ষণ পরেই তাদের লাশ পাওয়া যায় না। এ ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য সরকারকেই এর দায় নিতে হবে।
মাহমুদুর রহমান বিএনপিতে যোগদান করায় তাকে এবং নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তার যোগদানের মধ্য দিয়ে বিএনপি আরো শক্তিশালী হবে। ১৯দলের আগামী দিনের আন্দোলনে আগতদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্যও আহ্বান জানান বেগম জিয়া।
এর আগে রাত ৮টা ৫৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান দেন লক্ষিপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, লক্ষীপুর জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আহমেদ প্রমুখ।
মাহমুদুর রহমান মাহমুদ আসন্ন উপজেলা নির্বাচনে রামগঞ্জ উপজেলার ১৯দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী।
[b]ঢাকা,এমএইচ,১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজ বিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
বিচার বহির্ভূত হত্যার দায় সরকারের: খালেদা
সারাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায় সরকারকেই নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া। রোববার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে লক্ষীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক





