আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে এখন মুক্তিযুদ্ধের ইতিহাস দখলের চক্রান্ত করছে।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)আয়োজিত মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। ১৭৫৭ সালের পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। অপর দিকে নদীর এ’পারে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলার স্বাধীনতা সূর্য পুনরায় উদিত হয়।
মন্ত্রী বলেন, এসব জলন্ত ইতিহাস বাংলার জনগণ কোনদিনই ভুলে যাবে না। ভুলে যেতে পারে না। বিএনপি এবং তার দোসররা সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস দখলের চক্রান্ত করছে। তাদের এই চক্রান্ত বাংলার জনগণ কোনদিনই সফল হতে দেবে না।
তিনি আরো বলেন, মুজিনব নগর সরকার গঠনের মাধ্যমেই সেদিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করা হয়।১৯৭১ সালের ১১ এপ্রিল কর্নেল এম এ জি ওসমানীকে সেনাপ্রধানের দায়িত্ব প্রদান করে ১৭এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় বাংলাদেশের প্রথম সরকারের শপথ পাঠ করানো হয়।
এতে সরকারের রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অন্যান্য মন্ত্রীদের মধ্যে ক্যাপ্টেন মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামানকে শপথ পাঠ করানো হয়।
সংগঠনের সহ-সভাপতি রীনা আমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, রেলমন্ত্রী মুজিবুল হক, দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১৭এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস দখলের চক্রান্ত করছে: কাদের
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে এখন মুক্তিযুদ্ধের ইতিহাস দখলের চক্রান্ত করছে। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির





