বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার দুপুরে হান্নান শাহ ব্যক্তিগত সহকারী শাজাহান সিরাজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অসুস্থতার কথা গণমাধ্যমে জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টায় তিনি হঠাৎ করে শ্বাষকষ্টে অসুস্থ হয়ে পড়েন, এমতাবস্থায় তাকে জরুরীভাবে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে আছেন।
বিবৃতিতে হান্নান শাহের পরিবারের পক্ষ থেকে তার আশু-রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
এমএইচ/এসএইচ





