লন্ডনে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনার বেদি দখল নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুক্তরাজ্য বিএনপি নেতাদের মধ্যে। প্রত্যেক বছরই শহীদ মিনার দখল নিয়ে বৃটেনে উত্তেজনা ছড়ায়।

গতকাল রাতে শহীদ মিনারে দলীয় পরস্পর বিরোধী স্লোগান ও ফুল দিতে গিয়ে এই ঘটনার সূত্রপাত হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগ শহীদ মিনার ফুল অর্পণ করতে গেলে অপেক্ষমাণ যুক্তরাজ্য বিএনপি নেতারা ধাক্কাধাক্কি শুরু করে। তখন দুদলই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ এসে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সদস সচিব আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদেও জন্য নিয়ে যায়। অপরদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মূলত ২৬শে মার্চ ও ১৬ই ডিসেম্বরের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের বিষয়ে লোকাল কাউন্সিলের প্রাশাসনিক কোন উদ্যোগ না থাকলে এ দুটি দিবস রাজনৈতিক ও সামাজিক দলগুলো তাদের নিজস্ব উদ্যোগে জমায়েত হয় শহীদ মিনারে।

এএইচ