জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী’র বিরুদ্ধে অবৈধ রায়ের মাধ্যমে বিচারিত হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।
সকালে পুরান ঢাকায় মিছিল করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিন। এতে নেতৃত্ব দেন মহানগরীর সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি খালেদ মাহমুদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি হাসানুজ্জামান।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391406061.jpg[/img]
সকাল ৮.৩০টায় মহাখালীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী রমনা অঞ্চল। এতে নেতৃত্ব দেন কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মুহাম্মদ সেলিম উদ্দিন। মিছিলে আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা আমীর আ.জ.ম.কামাল উদ্দিন, তেঁজগাঁও থানা আমীর সালাহ উদ্দিন, ক্যান্টেনমেন্ট থানা আমীর নাজিম উদ্দিন মোল্লা, ঢাকা মহানগরী উত্তর শিবির সেক্রেটারী মোস্তফা পারভেজ ফয়সাল, বনানী থানা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম ও সাবেক শিবির নেতা আতাউর রহমান সরকার প্রমুখ।
এছাড়া উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহনগরীর উত্তরা অঞ্চল এবং যাত্রাবাড়ীতে মিছিল করেছে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী থানা শাখা।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
রাজনীতি
রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতের বিক্ষোভ
জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী’র বিরুদ্ধে অবৈধ রায়ের মাধ্যমে বিচারিত হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।





