বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেকোন দুর্যোগের সময় সরকার তা সবসময় এড়িয়ে যেতে চায়। বাস্তব অবস্থা তারা বুঝতে চায়না। এবারও তাই হয়েছে। ডেঙ্গু নিধনের নামে নাটক চলছে, ফটোসেশন চলছে, যা খুবই ইন্টারেস্টিং।

 বুধবার পল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিচারবহির্ভুত হত্যাকান্ড নিয়ে বিবিসির সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সত্য কথা বলেননি, পুলিশ হেফাজতে নির্যাতন বাংলাদেশে নিত্যনৈমেত্তিক ব্যাপার, বিএনপি নেতাকর্মীরা এর সবচেয়ে বেশি স্বীকার।

তিনি বলেন, বর্তমান সরকার প্রকৃতপক্ষে জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই বলেই তারা যে দায়িত্ব পালন করবেন না এটাই স্বাভাবিক।

মন্ত্রীরা ও মেয়ররা ডেঙ্গুর বিষয় শুরুতে অস্বীকার ও গুরুত্ব না দেয়ায় দেশে ডেঙ্গুর প্রভাব মহামারি আকার ধারণ করেছে।

এমআর