মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে হত্যার যে নীলনকশা সরকার প্রণয়ন করেছে তা একদিন জাতির সামনে উন্মোচিত হবে এবং ভবিষ্যতে এ জমিনে আল্লাহর দ্বীন বিজয় লাভ করবে।
মিথ্যা অপবাদ দিয়ে যদি আমাকে হত্যা করা হয়, সেটা হবে আমার শাহাদাতের মৃত্যু। আমি শহীদি মৃত্যু কামনা করি। শাহাদাতের মৃত্যু জীবনকে গৌরবান্বিত করে।
গতকাল কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আইনজীবীদের সাথে সাক্ষাতকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদন্ড প্রাপ্ত জামায়াতের আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এ কথা বলেন।
এসময় নিজামী তাদেকে বলেন, রায়ের কপি আমি পুরোটা এখনও পড়তে পারি নাই। পাবনার যে ঘটনার দায়ে আমাকে সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে হয়েছে। ১৯৮৬ সালের আগ পর্যন্ত আমি ওই ঘটনাস্থলে কখনো যাইনি। এ রায় সম্পূর্ণ মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে।
মাওলানা নিজামী সুস্থ ও স্বাভাবিক আছেন। তিনি অভিযোগ থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন করবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, এ্যাডভোকেট মসিউল আলম ও ব্যারিস্টার নাজিব মোমেন।
এসটি





