বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক স্বাধীনতাবিরোধী অশুভ শক্তি একত্র হয়েছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার ( ১৪ ডিসেম্বর ) শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, বিজয়ের মাস ডিসেম্বর। আর এই ডিসেম্বর মাসে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে দেশের জনগণ সাম্প্রদায়িক শক্তির ধারক-বাহক বিএনপিকে প্রত্যাখ্যান করে মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করবে।

ওবায়দুল কাদের আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শুভ শক্তির কাছে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অশুভ শক্তি পরাজিত হবে।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আপামর জনতা আজ শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। বিজয়ের মাত্র দুদিন আগে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের দখলদার হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আলবদর, আল শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।

এম বিল্লাহ