নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মুখোমুখি অবস্থানে রয়েছেন ছাত্রদলের পদধারী ও পদবঞ্চিত নেতাকর্মীরা। পদবঞ্চিত ও পদধারীদের পাল্টাপাল্টি অবস্থানে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।  যে কোনো সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পদবঞ্চিত ও পদধারীদের অবস্থান নেয়ার কারণে নয়াপল্টনে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন শুনে সোমবার সকাল থেকেই কার্যালয় দখলে নেন সংগঠনটির নতুন কমিটির পদধারী নেতারা।

সোমবার সকাল ১০টায় সভাপতি রাজিব আহসানের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হতে থাকেন দলের কেন্দ্রীয় কার্যালয়ে। এদিকে, বেলা ১১টায় পদবঞ্চিতরা কার্যালয়ের সামনে আসেন।

রোববার পদবঞ্চিতদের কেন্দ্রীয় কার্যালয়ে আসার কথা ছিল। কিন্তু বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে তারা আসেননি। পরে তারা সোমবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে আসার ঘোষণা দেন।

জেআই