বর্তমান সরকারের শাসনামলে দেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।দেশের জেলায় জেলায় গডফাদার তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, `এখন প্রচলিত আইনের কোনো প্রয়োগ নেই। গডফাদারের আইনেই বিচার হয়।`

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে শবেবরাত উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি এ সভার আয়োজন করে।

রিজভী আরো বলেন, ‘কোনো ধর্মের লোক নিরাপদ নয়। সরকার শুধু বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। মুসলিম, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ধর্মগুরুরা নিহত হচ্ছে। অথচ সরকার নির্বিকার।’

দেশে এখন ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতা চালু হয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
মাহফিল পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক।

এসএম