বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকাস্থ কার্যালয়ের প্রধান হুমা খান।

আমীরে জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে আজ ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে আন্তরিকতাপূর্ণ পরিবেশে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ সময় আমীরে জামায়াত হুমা খানের পরবর্তী চ্যালেঞ্জ-এর জন্য শুভ কামনা ও বাংলাদেশে তাঁর ভূমিকার প্রশংসা করেন।

Untitled_cgPhiS3.original

ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির আরও উন্নয়ন হবে বলে হুমা খান আশা ব্যক্ত করেন।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর বসুন্ধরার কার্যালয়ে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনার সারাহ কুক-এর এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল মি. টিমোথি ডাকেট।

অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে তারা বাংলাদেশের বিরাজমান বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আসন্ন ইউকে সফররের বিষয়টিও স্থান পায়।

উল্লেখ্য, এ সফরে আমীরে জামায়াতের সঙ্গে বৃটিশ সরকারের এক মন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

এমএম