দুদকের দায়ের করা মানি লন্ডিারিং মামলায় গ্রেফতারকৃত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে ঢাকা মহানগনগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান এ আদেশ দেন।
এর আগে ওই মামলায় তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হয়। পরে তার পক্ষে জামিন আবেদন করেন এডভোকেট সানা উল্লাহ মিয়া।
গত ১২ মার্চ বুধবার রাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে গুলশানের নিজ বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ।  
উল্লেখ্য, ২০০১-০৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন ও বিদেশে মুদ্রা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদক পরিচালক নাসিম আনোয়ার।
মামলায় খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকার বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগ আনা হয়েছে।
[b]ঢাকা, এমএইচ, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)[/b]