বৃটেনের পশ্চিম ইয়র্কশায়ারের নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি জো কক্সকে নির্মমভাবে হত্যা করার বর্বর ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ বিষয়টি জানা যায়।

বিবৃতিতে তিনি বলেন, “বৃটেনের লেবার পার্টির এমপি জো কক্সকে হত্যা করার বর্বর ঘটনা অন্যায় ও অমানবিক। আমরা এ ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা বিশ্বাস করি যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডই নিন্দনীয়।

তিনি আরো বলেন, আমরা আশা করি ব্রিটিশ সরকার জো কক্সের হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করে হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করবেন।

কক্সের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশকরে তিনি বলেন, আমি বৃটিশ সরকার, জনগণ, লেবার পার্টি ও নিহত জো কক্সের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা আশা করি শীঘ্রই তারা এ শোক কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

এমআইএস