পরবর্তী আন্দোলন কর্মসূচি নির্ধারণ করতে দলের যুগ্ম মহাসচিবদের নিয়ে যৌথসভা আহবান করেছে বিএনপি।
আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় দলটির নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এক বিজ্ঞপ্তিতে আরও জানান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে সভাপতিত্ব করবেন।
বৈঠকে দলের যুগ্ম মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সম্পাদক মন্ডলী এবং অঙ্গ ওসহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থাকবেন।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





